সেমিফাইনালে যেতে টাইগারদের লক্ষ্য ২৬৬

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ০৮:৫২ পিএম


সেমিফাইনালে যেতে টাইগারদের লক্ষ্য ২৬৬

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের স্বপ্ন বাঁচানোর ম্যাচে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ রুখে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে টাইগারদের ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

বিজ্ঞাপন

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের মতো খেলতে নেমেই জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। অষ্টম ওভারে ওপেনার লুক রঞ্চিকে(১৬) আউট করার মাধ্যমে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন তিনিই।

বিজ্ঞাপন

অপর ওপেনার মার্টিন গাপটিলকে(৩৩) আউট করেন রুবেল হোসেন। উইলিয়ামসন(৫৭) রান আউট হবার পর ক্রমশ বিপদজনক হয়ে ওঠা রস টেলরকে(৬৩) আউট করেন তাসকিন।

এরপরই বাংলাদেশকে আনন্দে ভাসান মোসাদ্দেক। তিনি নেইল ব্রুমকে(৩৬) সাজঘরে ফেরত পাঠান। মোসাদ্দেকের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে সাজঘরে ফিরে যান তিনি।

বিজ্ঞাপন

কিছু বোঝার আগেই নতুন ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনকে(০) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন মোসাদ্দেক। তার বলে জেমস নিশামকেও(২৩) স্ট্যাম্পিং করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। অষ্টম উইকেটটি নেন মুস্তাফিজ।

মিচেল স্যান্টনার(১৪) ও টিম সাউদি(১০) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বিজ্ঞাপন

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission